খিদেটা অন্যরকম। আতস কাঁচের নীচে আরও বেশি অমৃত অর্জন প্রয়োজন। হুমড়ি খেয়ে পড়া সাদাকালো অক্ষর প্রসঙ্গে বিস্তর বলেও কোনো লাভ নেই। হয়তো গ্রামার ভুল কিংবা কিছুই মানা হচ্ছে না । পুরোটা বৃষ্টিভেজা হলুদ পাতারা। যেখান থেকে সবুজ সাউন্ডটুকু পাওয়া যায়, আর কি। একটা অন্যরকম ট্রেনে চড়ার স্বপ্ন। ফোর-জি আর যুগ যুগ জিওর জিওনকাঠি হাতে নিয়েও পর্দা পাল্টে নেওয়া কাঁচঘর। এমন হরিণ তুলে দিচ্ছি হাতে। এরকম নিঃসঙ্গ - মিশুক, বিনাশপ্রিয় - সৃষ্টিশীলতায় চেতনার মৃত্যু নেই যেন...।
No comments:
Post a Comment