বৃষ্টি
কাকলি বসাক
কখন তুমি নামো, কখন তুমি থামো
জানিনা তার মানে;
ভিজিয়ে দিয়ে যাও কখনো, ঠাণ্ডা করো এই ভূমিকে
প্রয়োজনের দানে।
ফুরিয়ে যাবার আগে আবার অনেক দিনই থাকো
প্লাবন ডেকে আনো ;
ক্ষয়ক্ষতি যা হবার হয়, সেই শুধু তা জানে;
তুমি কি তা জানো?
ক্ষতি করেও পূরণ করো, মনের মানুষ হও যে বড়ো
ভালোবাসার দানে;
কখন তুমি নামো, কখন তুমি থামো
জানিনা তার মানে।

No comments:
Post a Comment