অমলকান্তি
কৌস্তুভ দে সরকার
কৌস্তুভ দে সরকার
অমলকান্তি খুব পাজি ছিল,
আর ছিল অলসের অলস;
হয়তো পড়াশুনার প্রতি ওর কোনো আগ্রহই ছিল না;
তা না হলে রোজ কেউ দেরি করে আসে?
হেডস্যার কত বকতেন ওকে ।
ফার্স্ট জেনারেশন লার্নার ছিল বোধহয় !
আর ছিল অলসের অলস;
হয়তো পড়াশুনার প্রতি ওর কোনো আগ্রহই ছিল না;
তা না হলে রোজ কেউ দেরি করে আসে?
হেডস্যার কত বকতেন ওকে ।
ফার্স্ট জেনারেশন লার্নার ছিল বোধহয় !
আমরা তো ওর বাড়ি কোনোদিন দেখিনি,
বা ওর বাবা-মায়ের নামও জানতাম না;
মনে হয় খুব অভাবের সংসারেই ছিল;
এখনকার মতো মিড-ডে মিল বা
অন্যান্য সুযোগসুবিধা পেলে
ও নিশ্চয়ই এরকম করতো না।
বা ওর বাবা-মায়ের নামও জানতাম না;
মনে হয় খুব অভাবের সংসারেই ছিল;
এখনকার মতো মিড-ডে মিল বা
অন্যান্য সুযোগসুবিধা পেলে
ও নিশ্চয়ই এরকম করতো না।
নিতান্ত ফাঁকিবাজ ছিল ছেলেটা,
পড়াশুনার কোনো আগ্রহ ইচ্ছাই ছিল না;
কি যে ভাবতো এত..
ভাব নিয়েই থাকত।
ওর জানা বা বোঝা উচিত ছিল
এভাবে ভাব নিয়ে চললে -
দিন-দুনিয়ায় টিকে থাকা যায়না;
অনেক প্র্যাকটিক্যাল হতে হয়।
ফিটেস্টরাই সার্ভাইভ করে এখানে।
পড়াশুনার কোনো আগ্রহ ইচ্ছাই ছিল না;
কি যে ভাবতো এত..
ভাব নিয়েই থাকত।
ওর জানা বা বোঝা উচিত ছিল
এভাবে ভাব নিয়ে চললে -
দিন-দুনিয়ায় টিকে থাকা যায়না;
অনেক প্র্যাকটিক্যাল হতে হয়।
ফিটেস্টরাই সার্ভাইভ করে এখানে।
অমলকান্তি লাইন-টাইনও মারতো বোধহয়,
কার সাথে, সঠিক জানিনা;
তবে, ওর মতিগতি
আমাদের মোটেও ভালো লাগতো না।
আমরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার,
কতকিছু হবার স্বপ্ন দেখতাম;
আর, ও... !
কার সাথে, সঠিক জানিনা;
তবে, ওর মতিগতি
আমাদের মোটেও ভালো লাগতো না।
আমরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার,
কতকিছু হবার স্বপ্ন দেখতাম;
আর, ও... !
সত্যিই তো, এখন দেখুন -
ডাক্তারের কত দাম,
ডাক্তাররাই ভগবান এখন;
এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে
ওদের ঊর্ধ্বে কেউ নেই।
অমলকান্তি যদি সেরকম বড় কোনো ডাক্তার বা
ইঞ্জিনিয়ার হতে পারতো, ভাবুন...!
ডাক্তারের কত দাম,
ডাক্তাররাই ভগবান এখন;
এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে
ওদের ঊর্ধ্বে কেউ নেই।
অমলকান্তি যদি সেরকম বড় কোনো ডাক্তার বা
ইঞ্জিনিয়ার হতে পারতো, ভাবুন...!
ওর কিন্তু যথেষ্ট মেধা ছিল,
এটুকু আমরা জানতাম।
কিন্তু ব্যাটার বোধবুদ্ধি বলে কিছুই ছিল না;
ফড়িং ধরে বেড়াত,
প্রজাপতির সাথে পিছনে পিছনে দৌড়াত...
সবুজ মাঠ দেখলেই বোকার মতো লাফিয়ে উঠত,
ছুটে গিয়ে শুয়ে পড়ত গাছতলায়!
আমরা সব হাসতাম ওর কান্ডকারখানা দেখে!
ছোটবেলায় ও বিভূতিভূষণের পথের পাঁচালী
বা সুকুমার রায়ের রাজার অসুখ পড়েছিল বোধহয়;
আর তাই ওরকম করতো মনে হয়।
এতটা দায়সারা আর নির্লজ্জ স্বভাব -
পড়াশুনার প্রতি?
এইসব ছেলে কি আর জীবনে প্রতিষ্ঠিত হতে পারে?
এটুকু আমরা জানতাম।
কিন্তু ব্যাটার বোধবুদ্ধি বলে কিছুই ছিল না;
ফড়িং ধরে বেড়াত,
প্রজাপতির সাথে পিছনে পিছনে দৌড়াত...
সবুজ মাঠ দেখলেই বোকার মতো লাফিয়ে উঠত,
ছুটে গিয়ে শুয়ে পড়ত গাছতলায়!
আমরা সব হাসতাম ওর কান্ডকারখানা দেখে!
ছোটবেলায় ও বিভূতিভূষণের পথের পাঁচালী
বা সুকুমার রায়ের রাজার অসুখ পড়েছিল বোধহয়;
আর তাই ওরকম করতো মনে হয়।
এতটা দায়সারা আর নির্লজ্জ স্বভাব -
পড়াশুনার প্রতি?
এইসব ছেলে কি আর জীবনে প্রতিষ্ঠিত হতে পারে?
বোঝ এখন, কেমন লাগে,
কেমন ঘুরে ঘুরে বেড়াস লোকের দরজায় দরজায়;
কোথায় কিভাবে কি যে করে জানিনা;
বিয়েও করেছে কি না; নাকি ভবঘুরে;
সংসার চালাবে কি ভাবে?
ওর কথা ভাবলেই এখন মাথা ধরে যায়,
মনে হয়,
কি এক আবালের সাথে বন্ধুত্ব ছিল ছোটবেলায়;
ধুর, তার চেয়ে নিজের কাজে মন দেই গা;
কে অত অমলকান্তি-ফমলকান্তি নিয়ে মাথা ঘামায়।
কেমন ঘুরে ঘুরে বেড়াস লোকের দরজায় দরজায়;
কোথায় কিভাবে কি যে করে জানিনা;
বিয়েও করেছে কি না; নাকি ভবঘুরে;
সংসার চালাবে কি ভাবে?
ওর কথা ভাবলেই এখন মাথা ধরে যায়,
মনে হয়,
কি এক আবালের সাথে বন্ধুত্ব ছিল ছোটবেলায়;
ধুর, তার চেয়ে নিজের কাজে মন দেই গা;
কে অত অমলকান্তি-ফমলকান্তি নিয়ে মাথা ঘামায়।
No comments:
Post a Comment